Skip to content
Latest stories

Stock news

শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন

ব্যাংকঋণ পুনর্গঠন এবং নতুন অর্থায়ন নিয়ে অনিশ্চয়তার মধ্যে বিকল্প উৎস থেকে মূলধন সংগ্রহের পরিকল্পনা করছে দেশের এক সময়ের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপ। এই লক্ষ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে গ্রুপটি। পাশাপাশি সম্পদ ও প্রকল্প বিক্রি করে বিপুল অঙ্কের অর্থ সংগ্রহের উদ্যোগও নেওয়া হয়েছে।কৃষি যন্ত্র কিনুন কোম্পানি সূত্রে জানা যায়, সিটি গ্রুপের প্রস্তাবিত পুনরুদ্ধার পরিকল্পনায় ২০২৮ অর্থবছরের মধ্যে হোশেন্দি অর্থনৈতিক অঞ্চলে থাকা ছয় থেকে সাতটি বড় প্রকল্প বিক্রি করে ১০ হাজার থেকে ১২ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সময়ের মধ্যে গ্রুপটির জমি বিক্রি করে আরও প্রায় ৪ হাজার ৮০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি শেয়ারবাজারে তালিকাভুক্তির মাধ্যমে মূলধন সংগ্রহের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।মোটিভেশনাল বই পড়ুন ঋণসংকট কাটাতে বিকল্প অর্থায়নের উদ্যোগ সিটি গ্রুপের ঋণ পুনঃতফসিল ও নতুন করে কার্যকরী মূলধন সরবরাহ নিয়ে ৩৬টি ঋণদাতা ব্যাংকের মধ্যে মতপার্থক্য রয়েছে। গ্রুপটি বিদ্যমান ঋণ ১২ বছরে পুনঃতফসিল করার পাশাপাশি নতুন করে ৬ হাজার কোটি টাকা কার্যকরী মূলধন চেয়েছে। তবে বিদ্যমান ঋণ পরিশোধের সক্ষমতা নিয়ে উদ্বেগ থাকায় নতুন অর্থায়নে সম্মত হতে পারছে না ব্যাংকগুলোর একটি অংশ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play