Stock news
কমোডিটি ডেরিভেটিভস ব্রোকার হিসেবে অনুমোদন পাচ্ছে ৬ প্রতিষ্ঠান
দেশের পুঁজিবাজারের ছয়টি স্টক ব্রোকারেজ প্রতিষ্ঠানকে কমোডিটি ডেরিভেটিভস ব্রোকার হিসেবে নিবন্ধন দেওয়ার নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর অনুকূলে লেটার অব ইনটেন্ট (এলওআই) ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১ হাজার ৩৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএসইসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএসইসি সূত্র মতে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আবেদন এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) সুপারিশ পর্যালোচনা করে ছয়টি প্রতিষ্ঠানকে কমোডিটি ডেরিভেটিভস ব্রোকার হিসেবে নিবন্ধন সনদ দেওয়ার বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে কমিশন।
এ সিদ্ধান্তের অংশ হিসেবে প্রতিষ্ঠানগুলোর অনুকূলে লেটার অব ইনটেন্ট ইস্যু করা হবে।
নীতিগত অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো সোহেল সিকিউরিটিজ লিমিটেড, আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, এনএলআই সিকিউরিটিজ লিমিটেড, বি রিচ লিমিটেড, পিএইচপি স্টকস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড এবং ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড।