Skip to content
Latest stories

Stock news

বিডি মনোস্পুলের বোনাস শেয়ার প্রত্যাহার করেছে বিএসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি মনোস্পুলের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন করেনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।গতকাল ১ জানুয়ারি, রোববার বিএসইসি কোম্পানিটির ঘোষিত লভ্যাংশ প্রত্যাখান করেছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাব বছরে বিডি মনোস্পুল ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর মধ্যে ১০ শতাংশ বোনাস।প্রসঙ্গত, বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া বোনাস লভ্যাংশ ইস্যু করা যায় না। আর বোনাস লভ্যাংশ অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি তা ইস্যুর যৌক্তিকতা যাচাই করে দেখে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play