বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন

Date: 2026-09-21 10:00:12
বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রক সংস্থার বিধি পরিপালনে ব্যর্থতা এবং আর্থিক তথ্য প্রকাশ না করায় সিঅ্যান্ডএ টেক্সটাইলস লিমিটেডে পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানিটির বর্তমান কার্যক্রম ও আর্থিক অবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে এ পরিদর্শন করা হবে।Exchangesডিএসইর অনুরোধের পরিপ্রেক্ষিতে চলতি সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে কোম্পানিটিতে পরিদর্শনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংশ্লিষ্ট একটি চিঠিতে এ তথ্য জানা গেছে।ডিএসইর তথ্য অনুযায়ী, সিঅ্যান্ডএ টেক্সটাইলস সর্বশেষ ২০২৪ সালের মার্চে শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছিল। এরপর দুই বছরেরও বেশি সময় ধরে কোম্পানিটি কোনো ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। ফলে দীর্ঘদিন ধরে কোম্পানিটির আর্থিক ও পরিচালন পরিস্থিতি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য থেকে বঞ্চিত হচ্ছেন বিনিয়োগকারীরা।ডিএসইর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিএসইসির অনুমোদন পাওয়ার পর কোম্পানিটির বর্তমান কার্যক্রমের অবস্থা জানতে পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে।

Share this news