Skip to content
Latest stories

Stock news

বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জেরাল্ড কে. অ্যাডামস। সভায় কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক মহসিন হাবিব চৌধুরীসহ পরিচালনা পর্ষদের সদস্যরা অংশ নেন।সভায় সদস্যরা ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন।এ ছাড়া আগামী ১ আগস্ট থেকে পাঁচ বছরের জন্য মহসিন হাবিব চৌধুরীকে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগের বিষয়টিও অনুমোদন করা হয়।সভায় পরিচালক অনীল ভাল্লা, জাঁ ক্লদ লুত্রই, কানওয়ারদীপ সিং ধিংরা, রূপালী হক চৌধুরী, মহসিন আহমেদ, রিয়াজুল হক চৌধুরী, সুনীল শর্মা, সাজ্জাদ রহিম চৌধুরী ও মারিয়া হাওলাদার উপস্থিত ছিলেন।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play