বাংলাদেশের অর্থনীতিতে ১০ ধরনের ঝুঁকি দেখছে এডিবি

Date: 2026-09-24 10:00:09
বাংলাদেশের অর্থনীতিতে ১০ ধরনের ঝুঁকি দেখছে এডিবি
বাংলাদেশের অর্থনীতির সামনে ১০ ধরনের ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটির মতে, এসব ঝুঁকির মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হওয়া, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়া এবং বৈশ্বিক জাহাজ চলাচলে আরও বিঘ্ন সৃষ্টি হওয়ার আশঙ্কা।এ ছাড়া আন্তর্জাতিক বাণিজ্যে নতুন করে বিধিনিষেধ আরোপ, বাংলাদেশের প্রধান রপ্তানি বাজারগুলোতে প্রবৃদ্ধির গতি কমে যাওয়া এবং ডলারের বিপরীতে টাকার ওপর চাপ অব্যাহত থাকার বিষয়টিও অর্থনীতির জন্য ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে এডিবি। পাশাপাশি ব্যাংক খাতে নতুন সংকট, রাজস্ব সংস্কারে বিলম্ব, প্রত্যাশার তুলনায় কম উন্নয়ন ব্যয় এবং জলবায়ুজনিত দুর্যোগও অর্থনীতির জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত এডিবির ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক সেপ্টেম্বর ২০২৬’ প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতির এসব ঝুঁকির কথা তুলে ধরা হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, এসব ঝুঁকি বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির ধারাকে বাধাগ্রস্ত করতে পারে। একই সঙ্গে মূল্যস্ফীতির চাপও আরও কিছু সময় অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

Share this news