Stock news
বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ, দ্রুত কমিশন পরিবর্তনের দাবি
দেশের শেয়ারবাজারে ধারাবাহিক দরপতনে সূচক ও লেনদেনের পরিস্থিতি ক্রমেই হতাশাজনক হয়ে উঠছে। বর্তমান সরকারের সময়ে এমন পরিস্থিতি হবে, তা বিনিয়োগকারীদের প্রত্যাশার বাইরে ছিল। বাজার নিয়ন্ত্রণে ইতোমধ্যে ব্যর্থতার পরিচয় দিয়েছে বর্তমান কমিশন। দিন যত যাচ্ছে, কমিশনের ব্যর্থতার দায়ও তত বাড়ছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।
তাদের মতে, বর্তমান বাজার পরিস্থিতিই প্রমাণ করছে যে শেয়ারবাজার নিয়ন্ত্রণে বর্তমান কমিশন সম্পূর্ণ অযোগ্য। তাই যত দ্রুত সম্ভব এই কমিশনকে অপসারণ করা জরুরি। অন্যথায় দেশের শেয়ারবাজার ধ্বংসের মুখে পড়বে। এমন পরিস্থিতিতে বাজারে নতুন করে বিনিয়োগ করতে কেউ আগ্রহী হবেন না। বরং নতুন বিনিয়োগকারীর সংখ্যা বাড়ার পরিবর্তে কমতে থাকবে।
বাজারসংশ্লিষ্টদের ভাষ্য, সবকিছুরই একটি সীমা রয়েছে। কিন্তু দেশের শেয়ারবাজারে সীমাহীন দরপতন চলছে, যা বিনিয়োগকারীদের মধ্যে বড় ধরনের আস্থার সংকট তৈরি করছে। এ অবস্থায় সরকারের উচিত বর্তমান কমিশনকে দ্রুত অপসারণ করে যোগ্য ও দক্ষ ব্যক্তিদের সমন্বয়ে নতুন কমিশন গঠন করা। তা না হলে শেয়ারবাজার ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।