Stock news
আয় কমেছে মার্কেন্টাইল ব্যাংকের
সমাপ্ত প্রথম প্রান্তিকের (৩১ মার্চ, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। আজ বুধবার (১০ মে) অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।সূত্র মতে, চলতিি হিসাববছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ৬৩ পয়সা। গত বছর একই সময়ে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছিল ৮২ পয়সা।গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৪ টাকা ২৪ পয়সা।