Stock news
আয় বেড়েছে ইউনিলিভারের
প্রথম প্রান্তিকের (জানুয়ারি,২৩-মার্চ,২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, প্রথম প্রান্তিকে (জানুয়ারি,২৩-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৬ টাকা ৭২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১৪ টাকা ৩৩ পয়সা।এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৫৬ টাকা ৩১ পয়সা।