Skip to content
Latest stories

Stock news

আমরা টেকনোলজিসের আয় কমেছে ৪১ শতাংশ

গত ৩১ মার্চ,২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৩-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আমরা টেকনোলজিস লিমিটেড। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় কমেছে ৪১ শতাংশ। আজ শনিবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচ্য প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।সূত্র মতে, সমাপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২৭ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ১১ পয়সা বা ৪১ শতাংশ।অপরদিকে, ৯ মাসে (জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির একত্রিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৭ পয়সা। যা গত অর্থবছরের একই সময়ে একত্রিত ইপিএস আয় ছিলো ১ টাকা ৩৮ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ৭১ পয়সা বা ৫১ শতাংশ।৩১ মার্চ, ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৮৩ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play