Skip to content
Latest stories

Stock news

আমরা টেকনোলজির তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস কমেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্যমতে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি,২৩-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিলো ২৭ পয়সা।অপরদিকে, ৯ মাসে (জুলাই,২২-মার্চ,২৩) কোম্পানিটির একত্রিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৭ পয়সা। যা গত অর্থবছরের একই সময়ে একত্রিত ইপিএস আয় ছিলো ১ টাকা ৩৮ পয়সা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ০.২৪ টাকা এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিহয়েছে ২২.৮৩ টাকা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play