Skip to content
Latest stories

Stock news

আজও দর বাড়ার শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবারও টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর ৩ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৬ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ৩৫৪ বারে ৫ লাখ ১৮ হাজার ৪৩২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৮৮ লাখ টাকা।তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ২০ পয়সা বা ৯.৯৫ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৪৬ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ১০ পয়সা বা ৯.৮৬ শতাংশ।লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সী পার্ল বীচ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, অ্যাপেক্স ফুডস, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস ও সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play