Skip to content
Latest stories

Stock news

আজও দর বাড়ার শীর্ষে বিজিআইসি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববারও টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআিইসি) লিমিটেড। আজ শেয়ারটির দর ৫ টাকা ৭০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৫০৬ বারে ২ লাখ ৭৮ হাজার ৯৪৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ৯.৬৬ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিএপিএম আইবিবিএল ইসলামিক লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১ টাকা বা ৯.৪৩ শতাংশ।গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- গ্লোবাল ইসলামী ইন্স্যুরেন্স, ন্যাশনাল টি, ওরিয়ন ইনফিউশন, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও বঙ্গজ লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play