Skip to content
Latest stories

Stock news

আইডিএলসি ইনকাম ফান্ডের অন্তর্বর্তী নগদ লভ্যাংশ ঘোষণা

আইডিএলসি ইনকাম ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের আলোকে ৩ দশমিক ৯০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশের সুপারিশ করেছে ফান্ডটির ট্রাস্টি আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। সদ্যসমাপ্ত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ফান্ডটির নিট আয় হয়েছে ২ কোটি ১৯ লাখ ৬৬ হাজার ১৪৫ টাকা। এ সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ৩৯ পয়সা। আলোচ্য সময়ের জন্য ঘোষিত লভ্যাংশ বিতরণসংক্রান্ত ফান্ডটির রেকর্ড ডেট ধরা হয়েছে সদ্যসমাপ্ত বছরের ৩১ ডিসেম্বর।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play