Skip to content
Latest stories

Stock news

আগ্রহের শীর্ষে মনোস্পুল পেপার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১২ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৪টির বা ২০.৭৯ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে মনোস্পুল পেপারের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের কার্যদিবসে মনোস্পুল পেপারের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৮৬.৯০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩১২ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২৫.১০ টাকা বা ৮.৭৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে মনোস্পুল পেপার ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে কোহিনুর কেমিক্যালের ৮.৭৩ শতাংশ, সোনালী আঁশের ৮.৭৩ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৮.৭২ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৮.৪৩ শতাংশ, বসুন্ধরা পেপারের ৭.৭৫ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৭.৪৮ শতাংশ, বিডিকমের ৫.৩৩ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৫.২৪ শতাংশ এবং জেমিনি সী ফুডের শেয়ার দর ৪.৮০ শতাংশ বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play