Skip to content
Latest stories

Stock news

৯ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৯ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর বেড়েছে এনার্জিপ্যাক পাওয়ার । এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১ টাকা ৬০ পয়সা বা ১০.৮১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬ টাকা ৪০ পয়সায়। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার। দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মতিন স্পিনিং মিলসের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ১১ টাকা ৫০ পয়সা বা ৯.৯২ শতাংশ, দাঁড়িয়েছে ১২৭ টাকা ৪০ পয়সায়। আর ৩ টাকা ৪০ পয়সা বা ৯.৮০ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ডরিন পাওয়ার সিস্টেমস, দিনশেষে যার দর দাঁড়ায় ৩৮ টাকা ১০ পয়সায়। এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মেট্রো স্পিনিং ৯.৪১ শতাংশ, কাসেম ইন্ডাস্ট্রিজ ৯.২৫ শতাংশ, রানার অটোমোবাইলস ৭.৮৭ শতাংশ, হামিদ ফেব্রিক্স ৭.৪৮ শতাংশ, জেনারেশন ই ৭.০৪ শতাংশ, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ৬.২৫ শতাংশ ও আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড ৫.৮৮ শতাংশ দর বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play