৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি মিউচুয়াল ফান্ডের ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থ বছর-এর নিরীক্ষা প্রতিবেদনে ‘কোয়ালিফায়েড ওপিনিয়ন’ বা শর্তসাপেক্ষ মতামত দিয়েছেন নিরীক্ষকরা। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত পৃথক পাঁচটি ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে।মুদ্রা বিনিময় হার দেখুনশর্তসাপেক্ষ মতামত পাওয়া পাঁচটি মিউচুয়াল ফান্ড হলো—আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড-০১ , আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ১ম মিউচুয়াল ফান্ড , আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড , ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ড এবং প্রাইম ব্যাংক ১ম আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড ।প্রথম চারটি ফান্ডের নিরীক্ষা প্রতিবেদনে ‘কোয়ালিফায়েড ওপিনিয়ন’, ‘এমফ্যাসিস অব ম্যাটার’ এবং ‘আদার ম্যাটার’—এই তিন ধরনের অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে। অন্যদিকে, প্রাইম ব্যাংক ১ম আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের প্রতিবেদনে ‘কোয়ালিফায়েড ওপিনিয়ন’ ও ‘এমফ্যাসিস অব ম্যাটার’—এই দুটি অনুচ্ছেদ রয়েছে।‘কোয়ালিফায়েড ওপিনিয়ন’ এবং ‘এমফ্যাসিস অব ম্যাটার’ একই বিষয় নয়। সাধারণত ‘এমফ্যাসিস অব ম্যাটার’ অনুচ্ছেদে নিরীক্ষক আর্থিক প্রতিবেদনের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে পাঠকের দৃষ্টি আকর্ষণ করেন, তবে এতে মূল নিরীক্ষা মতামত পরিবর্তিত হয় না।