Skip to content
Latest stories

Stock news

৩ কোম্পানির শেয়ারে বিনিয়োগে সতর্কবার্তা

অস্বাভাবিকভাবে শেয়ার দর বাড়ার কারণ জানতে চেয়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানিকে গত সপ্তাহে নোটিশ দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। জবাবে কোম্পানিগুলো গতানুগতিক জবাবে জানিয়েছে সম্প্রতি অস্বাভাবিক দর বাড়ার পেছনে তাদের কাছে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই।এই নোটিশ কোম্পানিগুলোর শেয়ারে বিনিয়োগে সতর্কবার্তা বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।কোম্পানিগুলো হলো- রূপালী লাইফ ইন্স্যুরেন্স, চাটার্ড লাইফ ইন্স্যুরেন্স ও লিগ্যাগি ফুটওয়্যার।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা যায়।রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর গত ৭ মে ছিল ৯১ টাকা ২০ পয়সা। যা ২৫ মে কোম্পানিটির শেয়ার দর বেড়ে ১৬৫ টাকা ৩০ পয়সায় দাঁড়ায়। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৭৪ টাকা ১০ পয়সা বা ৮১ শতাংশ।এদিকে চাটার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর গত ৯ এপ্রিল ছিল ৬১ টাকা ৪০ পয়সা। যা চলতি মাসের ২৫ মে দর বেড়ে কোম্পানিটির শেয়ার ৮৬ টাকা ৮০ পয়সায় উঠে যায়। এ সময়ে চার্টার্ট লাইফের শেয়ার দর বাড়ে ২৫ টাকা ৪০ পয়সা বা ৪১.৬৩ শতাংশ।এছাড়া লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার দর গত ১৭ এপ্রিল ছিল ৭২ টাকা ৪০ পয়সা। যা চলতি মাসের ২৫ মে শেয়ার দর বেড়ে ১০০ টাকা ৫০ পয়সায় উঠে আসে। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৮ টাকা ১০ পয়সা বা ৩৯ শতাংশ ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play