Skip to content
Latest stories

Stock news

২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২০ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর বেড়েছে খান ব্রাদাস্‌ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের।এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৩ টাকা ৪০ পয়সা বা ৯.৮৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৭ টাকা ৮০ পয়সায়। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক লিঃ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৭০ পয়সা বা ৯.৮৬ শতাংশ, দাঁড়িয়েছে ৭ টাকা ৮০ পয়সায়।আর ২ টাকা ৩০ পয়সা বা ৯.৭৫ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড, দিনশেষে যার দর দাঁড়ায় ২৫ টাকা ৯০ পয়সায়।এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ন্যাশনাল ফীড মিল ৯.৪৬ শতাংশ, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড ৯.৩৮ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্স ৮.৯৪ শতাংশ, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম ৮.৭৫ শতাংশ, ওরিয়ন ইনফিউশন ৮.৭০ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ৮.৩৩ শতাংশ ও ইয়াকিন পলিমার ৮.২৯ শতাংশ দর বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play