Skip to content
Latest stories

Stock news

১৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস রোববার (১৮ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সোনালী আঁশ। আজ কোম্পানিটির ১৪ কোটি ৫৩ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে আইপিডিসি। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৫৯ লাখ ৫০ হাজার টাকার। ১২ কোটি ১০ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং (পিটিএল)। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এশিয়াটিক ল্যাবরেটরিজ, সোনারগাঁও টেক্সটাইলস, পূবালী ব্যাংক, সায়হাম টেক্সটাইল মিলস্‌, ইসলামী ইন্স্যুরেন্স, শার্প ইন্ডাস্ট্রিজ এবং ফার্স্ট প্রাইম ব্যাংক মিউচুয়াল ফান্ড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play