Stock news
১৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস রোববার (১৮ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর কমেছে শার্প ইন্ডাস্ট্রিজের।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৭০ পয়সা বা ৫.২২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২ টাকা ৭০ পয়সায়। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর কমেছে আগের দিনের তুলনায় ৪০ পয়সা বা ৪.৮২ শতাংশ, দাঁড়িয়েছে ৭ টাকা ৯০ পয়সায়।
আর ২ টাকা ৩০ পয়সা বা ৪.৪৭ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে সান লাইফ ইন্স্যুরেন্স, দিনশেষে যার দর দাঁড়ায় ৪৯ টাকা ২০ পয়সায়।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ন্যাশনাল পলিমার ৪.২১ শতাংশ, অ্যাপোলো ইস্পাত ৪.১৭ শতাংশ, শুরউইড ৪.০০ শতাংশ, রিজেন্ট টেক্সটাইল ৩.৯২ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ৩.৯১ শতাংশ, গোল্ডেন সন ৩.৭৪ শতাংশ ও ইনটেক ৩.৬৪ শতাংশ কমেছে।