Skip to content
Latest stories

Stock news

১৪ প্রতিষ্ঠানের বোর্ড ও ট্রাস্টি সভার তারিখ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানি ও নয়টি মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির সভার তারিখ ঘোষণা করা হয়েছে। সভাগুলোতে কোম্পানিগুলোর ৩০ সেপ্টেম্বর ২০২৬ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং মিউচুয়াল ফান্ডগুলোর একই তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, ২৮, ২৯ ও ৩১ অক্টোবর বিভিন্ন সময়ে এসব সভা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সাউথইস্ট ব্যাংক পিএলসির আগে নির্ধারিত বোর্ড সভার তারিখ পরিবর্তন করে ২৯ অক্টোবর করা হয়েছে। ২৮ অক্টোবর যেসব প্রতিষ্ঠানের সভা ২৮ অক্টোবর তিনটি কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের সভা বিকেল ৩টায়, ইউনিয়ন ইন্স্যুরেন্স পিএলসির সভা দুপুর ২টা ৩০ মিনিটে এবং ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসির সভা বিকেল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৩টা ৩০ মিনিটে ছয়টি মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির সভা অনুষ্ঠিত হবে। ফান্ডগুলো হলো—প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল ফার্স্ট কৃষি ব্যাংক মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ১ম মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ড এবং প্রাইম ব্যাংক ১ম আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play