Skip to content
Latest stories

Stock news

যে কারণে প্লেসমেন্ট শেয়ার ছাড়বে ন্যাশনাল টি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড (এনটিসি) পরিশোধিত মূলধন বাড়াতে নতুন শেয়ার ইস্যু করা সিদ্ধান্ত নিয়েছে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই শেয়ার বরাদ্দ দেওয়া হবে।নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানিটিকে প্রাইভেট প্লেসমেন্ট শেয়ার ইস্যুর অনুমতি দিয়েছে।রোববার (১৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।নতুন শেয়ার ইস্যুর ক্ষেত্রে কোম্পানিটি প্রিমিয়াম নেবে ১০৯.৫৩ টাকা। তাতে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ার ইস্যু মূল্য দাঁড়াবে ১১৯.৫৩ টাকা।ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড মোট ২ কোটি ৩৪ লাখ শেয়ার ইস্যু করবে। বিদ্যমান শেয়ারহোল্ডারদেরকে এই শেয়ার অফার করা হবে। আর এর মাধ্যমে সংগ্রহ করা হবে ২৭৯ কোটি ৭০ লাখ ২ হাজার টাকা।বিদ্যমান শেয়ারহোল্ডারদের নতুন শেয়ার প্রাপ্তির অনুপাত, রেকর্ড তারিখ ও সাবস্ক্রিপশনের সময় শিগগিরই জানানো হবে বলে জানিয়েছে কোম্পানিটি।চা বাগান ও কারখানার উন্নয়নের মাধ্যমে ব্যবসায়িক প্রবৃদ্ধি বাড়ানো, চলতি মূলধনের চাহিদা পূরণ, ব্যাংক ঋণের একাংশ পরিশোধ ইত্যাদি খাতে এই অর্থ ব্যবহার করবে ন্যাশনাল টি।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play