Skip to content
Latest stories

Stock news

ইয়াকিন পলিমারের পর্ষদ সভা আগামীকাল

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইয়াকিন পলিমার লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামীকাল বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভা থেকে ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি লভ্যাংশের ঘোষণা আসতে পারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গিয়েছে।সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২১-২২ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ইয়াকিন পলিমারের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪১ পয়সা (পুনর্মূল্যায়িত)। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ পয়সা (পুনর্মূল্যায়িত)। আর প্রথম তিন প্রান্তিকের (জুলাই-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৭ পয়সা (পুনর্মূল্যায়িত)। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৫৫ পয়সা (পুনর্মূল্যায়িত)। এ বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৩০ পয়সায়।লোকসানের কারণে ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৫ পয়সা। আগের হিসাব বছরে যেখানে শেয়ারপ্রতি আয় ছিল ১ পয়সা। ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১১ টাকা ১২ পয়সায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play