Skip to content
Latest stories

Stock news

ভ্যানগার্ড রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ডের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।সোমবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির ফান্ডটির ট্রাস্টি সভার বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।LankaBangla securites single pageডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি (ইপিইউ) ০.০১ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে ইউনিট প্রতি (ইপিইউ) ৩৪ পয়সা আয় হয়েছিল।অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে ফান্ডটির ইপিইউ হয়েছে ১৫ পয়সা । গতবছর একই সময়ে ফান্ডটির ১ টাকা ৫৯ পয়সা আয় হয়েছিল।গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে ফান্ডটির বাজার মূল্য অনুযায়ী ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০ টাকা ৪৫ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play