Skip to content
Latest stories

Stock news

ভিন্ন পথে হেঁটেছে ওরিয়নের তিন কোম্পানি

আজ সারাদিন শেয়ারবাজার সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতায় কেটেছে। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স ৪.২৪ পয়েন্ট উত্থান হয়েছে। সাম্প্রতিক সময়ে লেনদেনের শীর্ষ স্থান দখল করা এবং তেজিভাবে থাকা ওরিয়ন গ্রুপের ১টির দর বাড়লেও ৩ কোম্পানি ভিন্ন পথে হেঁটেছে। শেয়ার। অর্থাৎ ওরিয়নের ৩ কোম্পানি আজ উত্থানের দিনে পতনের খাতায় নাম লেখালো।কোম্পানি ৩টি হলো: কোহিনূর কেমিক্যাল, ওরিয়ন ফার্মা এবং ওরিয়ন ইনফিউশন।কোহিনূর কেমিক্যাল লেনদেনের শীর্ষ দশে অবস্থান ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছে এবং প্রায়ই শীর্ষদশে অবস্থান ধরে রাখে। আজও শীর্ষ লেনদেনের তৃতীয় স্থান ধরে রেখেছে তবে কোম্পানিটির দর পতন হয়েছে। কোম্পানিটির আজ ২৪ হাজার ৯১৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকা।আগেরদিন বুধবার কোহিনূর কেমিক্যালের ক্লোজিং দর ছিল ৪৩৭ টাকা ৩০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৪২৬ টাকা ১০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ১১ টাকা ২০ পয়সা বা ২.৫৬ শতাংশ।ওরিয়ন ইনফিউশন লেনদেনের শীর্ষ দশে অবস্থান ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছে এবং প্রায়ই শীর্ষদশে অবস্থান ধরে রাখে। আজও শীর্ষ লেনদেনের দশম স্থান ধরে রেখেছে তবে কোম্পানিটির দর পতন হয়েছে। কোম্পানিটির আজ শেয়ার লেনদেন হয়েছে ২ লাখ ৮১ হাজার ৯২৭টি। যার বাজার মূল্য ১১ কোটি ৬৬ লাখ ১২ হাজার টাকা।আগেরদিন মঙ্গলবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৪১৬ টাকা ৯০ পয়সা। আজ সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে দর হয়েছে ৪০৬ টাকা ৯০ পয়সায়। এই হিসাবে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১০ টাকা বা ২.৪০ শতাংশ।সাম্প্রতিককালে ওরিয়ন ফার্মা লেনদেনের শীর্ষ দশে অবস্থান ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছে এবং প্রায়ই শীর্ষদশে অবস্থান ধরে রাখে। আজও শীর্ষ লেনদেনের ষষ্ঠ স্থান ধরে রেখেছে তবে কোম্পানিটির দর পতন হয়েছে। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২২ লাখ ২২ হাজার ৪৭৩টি যার বাজার মূল্য ১৯ কোটি ১৫ লাখ ৭৫ হাজার টাকা।আগেরদিন মঙ্গলবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৮৬ টাকা। আজ সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে দর হয়েছে ৮৪ টাকা ৮০ পয়সায়। এই হিসাবে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১ টাকা ২০ পয়সা বা ১.৪০ শতাংশ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play