Skip to content
Latest stories

Stock news

ভাগ্যবান ৪ কোম্পানি!

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিনও পূর্ণ হয়নি ডিএসইর টপটেন গেইনার তালিকা। আজ দর বেড়েছে মাত্র ৪ কোম্পানির।রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে আল-হাজ্ব টেক্সটাইল লিমিটেড। আজ শেয়ারটির দর ৯ টাকা ১০ পয়সা বা ৬.২২ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৫৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।LankaBangla securites single pageতথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ৩২৮ বারে ৫ লাখ ৯৬ হাজার ৬৪৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ১৪ লাখ টাকা।তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাটা সু কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১০ টাকা ৪০ পয়সা বা ১.১১ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৯২৭ টাকা দরে লেনদেন হয়।তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার ৪০ পয়সা বা ৩৮ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১০৫ টাকা দরে লেনদেন হয়।রিপাবলিক ইন্স্যুরেন্স তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩০ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play