Skip to content
Latest stories

Stock news

উত্থানের বাজারেও পিছুটান লেনদেনে

দেশের উভয় বাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (২৮ ডিসেম্বর) উত্থানে শেষ হয়েছে লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও কমেছে টাকার পরিমাণে লেনদেন। তবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। তবে লেনদেন কমলেও টানা চার কাযদিবস পতনের পর উত্থানে ফিরেছে শেয়াবাজার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৫.৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ১৯৫.৮১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.৩৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২.৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৫৫.৭০ পয়েন্টে এবং দুই হাজার ১৯৪.১৯ পয়েন্টে।ডিএসইতে আজ ২৫৮ কোটি ২২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১১ কোটি ৩৬ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ২৬৯ কোটি ৫৮ লাখ টাকার।ডিএসইতে আজ ৩৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৪টির, শেয়ার দর কমেছে ৯১টির এবং ১৬৮টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৬.৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩০৫.৮৫ পয়েন্টে। সিএসইতে আজ ১৩৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৪টির দর বেড়েছে, কমেছে ২৫টির আর ৭৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play