Skip to content
Latest stories

Stock news

উত্থানেও বেশির ভাগ কোম্পানির দরে মন্দা

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার (৮ ফেব্রুয়ারি) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। দুই স্টকেই লেনদেন পরিমাণ বেড়েছে।ডিএসইর লেনদেন বেড়ে সাত’শ কোটি টাকার ঘরে চলে এসেছে। আর সিএসইর লেনদেন বেড়ে ২০ কোটি টাকার ঘরে এসেছে। ডিএসইতে ১২০টি কোম্পানির শেয়ার দর কমেছে। ৪৪টির বেড়েছে। সিএসইতে ৬২টি কোম্পানির শেয়ার দর কমেছে। ২৫টির বেড়েছে।বুধবার ঢাকা ও চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এসব তথ্য জানা গেছে।পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলেন, বুধবার ডিএসইতে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। এরপরও কোম্পানিরগুলোর শেয়ার দর উত্থান তুলনায় পতন ২ দশমিক ৭৩ গুন বেশি। অপরদিকে সিএসইতেও কোম্পানিরগুলোর শেয়ার দর উত্থান তুলনায় পতন ২ দশমিক ৪৮ গুন বেশি।স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, বুধবার ডিএসইতে ৭৪৮ কোটি ৪৫ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৫৩ কোটি ১৯ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৯৫ দশমিক ৬৫ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৬ দশমিক ৮৮ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৫ দশমিক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ২২১ দশমিক ৫৭ পয়েন্টে এবং ১ হাজার ৩৭৪ দশমিক ৯৬ পয়েন্টে।এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৬টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪৪টি এবং কমেছে ১২০টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৭২টির। এদিন ডিএসইতে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৫৬ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে জেনেক্স ইনফোসিস ৬২ কোটি ১০ লাখ টাকা, শাইনপুকুর সিরামিক ৫৭ কোটি ৩ লাখ টাকা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ৩৬ কোটি ৬২ লাখ টাকা, ওরিয়ন ফার্মা ৩৫ কোটি ৫৩ লাখ টাকা, আমরা নেটওয়ার্ক ২৭ কোটি ১৬ লাখ টাকা, সী পার্ল বিচ ২৫ কোটি ৯৫ লাখ টাকা, ইস্টার্ন হাউজিং ২২ কোটি ৩৯ লাখ টাকা, জেমিনি সী ২০ কোটি ৯৭ লাখ টাকা এবং বেক্সিমকো ফার্মা ২০ কোটি ৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।অপরদিকে, সিএসইতে বুধবার লেনদেন হয়েছে ২০ কোটি ৬ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস মঙ্গলবার ৬ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৪৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২৫টি, কমেছে ৬২টি এবং পরিবর্তন হয়নি ৬১টির।এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৩১ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৭১ দশমিক ৭৫ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ৩ দশমিক ১৯ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৩৮ দশমিক ২২ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১৯ দশমিক ১৫ পয়েন্ট এবং সিএসআই সূচক ৫ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৩০ দশমিক ৩৮ পয়েন্টে, ১৩ হাজার ৪১২ দশমিক ২৫ পয়েন্টে, ১১ হাজার ১৩৩ দশমিক ৬১ পয়েন্টে এবং ১ হাজার ১৭৪ দশমিক ৪৭ পয়েন্টে।এদিন সিএসইতে সী পার্ল বিচের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন সী পাল বিচ ১১ কোটি ৬৬ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে শাইনপুকুর সিরামিক ১ কোটি ৭৫ লাখ টাকা, অলিম্পিকি ইন্ডাস্ট্রিজ ১ কোটি ১৮ লাখ টাকা, এডিএন টেলিকম ১ কোটি ১৪ লাখ টাকা, জেনেক্স ইনফোসিস ৪৩ লাখ টাকা, ইন্ট্রাকো ২৮ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ২৭ লাখ টাকা, জেনেক্স ইনফোসিস ২৭ লাখ টাকা, বসুন্ধরা পেপার ২৬ লাখ টাকা, আইটিসি ২৫ লাখ টাকা এবং রুপালি লাইফ ইন্স্যুরেন্স ২৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play