Skip to content
Latest stories

Stock news

উত্থানে শেষ হলো বছর

সারা বছরজুড়েই নিন্মমুখী ছিল শেয়ারবাজার। তবে বছরের শেষ কাযদিবস আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) উত্থানের মাধ্যমে শেষ হয়েছে। সূচকের সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেনও। তবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০.৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২০৬.৮১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.১৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১.১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৫৮.৮৩ পয়েন্টে এবং দুই হাজার ১৯৫.৩০ পয়েন্টে।ডিএসইতে আজ ৩৪৫ কোটি ৭১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৮৭ কোটি ৪৯ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ২৫৮ কোটি ২২ লাখ টাকার।ডিএসইতে আজ ৩৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬০টির, শেয়ার দর কমেছে ১০৭টির এবং ১৮৭টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৩.১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩২৭.৩২ পয়েন্টে। সিএসইতে আজ ১৫৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৫টির দর বেড়েছে, কমেছে ৩০টির আর ৯৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩৪ কোটি ০২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play