Skip to content
Latest stories

Stock news

উত্থানে ফিরেছে সূচক

আগের দুই দিনের পতন কাটিয়ে মঙ্গলবার উত্থানে ফিরেছে মূল্য সূচক। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন বেলা ১০টা ৫৬ মিনিট পরযন্ত ডিএসইতে ১০৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২০৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৮২ পয়েন্টে।আজ ডিএসইতে ২২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ১১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৪টির।অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ সিএসইতে ২ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play