Skip to content
Latest stories

Stock news

উত্থানে ঈদ পূর্ববর্তী শেষদিন পার করলো পুঁজিবাজার

আজ মঙ্গলবার ১৮ এপ্রিল, সাপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ২৩.১৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।জানা যায়, আজ ১৮ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৮ শতাংশ বা ৫.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২২৮.৬৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৯.৪০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০২.৮৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭২ টির, কমেছে ৪৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৩.১৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৭ কোটি ৮৪ লাখ ১৪ হাজার ৪১১টি শেয়ার ১ লাখ ৩ হাজার ৫১৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৫৮ কোটি ৫৪ লাখ ১৫ হাজার টাকা।গত কার্যদিবসে অর্থাৎ ১৭ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১০ শতাংশ বা ৬.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২২৩.০৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৮.৫৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০২.০৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৮ টির, কমেছে ৫৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৫.৩৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৬ কোটি ৭৪ লাখ ৫৬ হাজার ৯৮৪টি শেয়ার ৯০ হাজার ৪৮৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৪৩ কোটি ৫৮ লাখ ১৮ হাজার টাকা।সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১১৪ কোটি ৯৫ লাখ ৯৭ হাজার টাকা।এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৭ শতাংশ বা ১২.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৩৫৩.৭০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৩৬টির, কমেছে ২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৫ কোটি ৭১ লাখ ৫ হাজার ৮৯৪ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪ কোটি ৬৪ লাখ ১০ হাজার ৯৬২ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১ কোটি ৬ লাখ ৯৪ হাজার ৯৩২ টাকা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play