Skip to content
Latest stories

Stock news

উত্থান শেয়ারবাজারে

আগের কার্যদিবসের মতো সোমবারও (১২ ডিসেম্বর) উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। তবে আগের কার্যদিবসের মতো আজও অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।জানা গেছে, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৭.৪০ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৬৬.৯৫ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮.২৭ পয়েন্ট বা ০.৬০ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৮.০৭ পয়েন্ট বা ০.৩৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৭২.৩৪ পয়েন্টে এবং দুই হাজার ২১৩.৪৪ পয়েন্টে।ডিএসইতে আজ ৫৬৮ কোটি ৮৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৫৪ কোটি ০৫ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৪১৪ কোটি ৮৪ লাখ টাকার।ডিএসইতে আজ ৩৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৪টির বা ২০.৭৯ শতাংশের, শেয়ার দর কমেছে ১৭টির বা ৪.৭৭ শতাংশের এবং ২৬৫টির বা ৭৪.৪৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৬.৫২ পয়েন্ট বা ০.৪৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৫৮.২৫ পয়েন্টে। সিএসইতে আজ ১৪২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৩টির দর বেড়েছে, কমেছে ১৭টির আর ৮২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play