Skip to content
Latest stories

Stock news

উর্ধমুখী বাজারে ক্রেতা নেই ১৭৭ কোম্পানির

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিনও ডিএসইতে ক্রেতাশূন্য হয়ে পড়েছে অধিকাংশ কোম্পানি। আজ লেনদেনে অংশ নেওয়া ১৭৭ কোম্পানি ক্রেতা শূন্য হয়ে গেছে। কোম্পানিগুলোর লেনদেনের শুরুর দিকে ক্রেতা থাকলেও ধীরে ধীরে তারা হারিয়ে যেতে থাকে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, রোববার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে ব্যাংক খাতের কোম্পানি। এ খাতে ৩৪টি কোম্পানির মধ্যে ২৮টি কোম্পানি ক্রেতা হারিয়েছে। বস্ত্র খাতে ৫৮টি কোম্পানির মধ্যে ২৫টি কোম্পানি ক্রেতাশূন্য। বীমা খাতের ৫৫ কোম্পানির মধ্যে ২৪ কোম্পানি ক্রেতাশূন্য রয়েছে।এছাড়া ক্রেতাশূন্য রয়েছে প্রকৌশল খাতের ২২টি, ওষুধ খাতের ১৫টি, জ্বালানি খাতের ১১টি, মিউচ্যুয়াল ফান্ড খাতের ১০টি, বিবিধ খাতের ৮টি, খাদ্য খাতের ৯টি, আর্থিক খাতের ৭টি, সিমেন্ট খাতের ৪টি, সিরামিক, টেলিকমিউনিকেশন ও আইটি কাতের ৩টি, ট্যানারি খাতের ২টি এবং পাট, সেবা ও ভ্রমণ খাতের ১টি কোম্পানি।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play