Skip to content
Latest stories

Stock news

টপটেন গেইনারের শীর্ষে যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর ২ টাকা ৩০ পয়সা বা ৯.৮৭ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৫ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৩৬ বারে ১ হাজার ৩৮৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪০ হাজার টাকা।তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩৯ পয়সা বা ৮.৭৪ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৪৮৫ টাকা দরে লেনদেন হয়।তালিকার তৃতীয় স্থানে রয়েছে ই-জেনারেশন লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার ৩ টাকা ৫০ পয়সা বা ৭.৩৪ শতাংশ বেড়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫১ টাকা ২০ পয়সায় লেনদেন হয়।গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- নাভানা ফার্মা, বিডি মনোস্পুল, ইস্টার্ণ হাউজিং, কোহিনুর কেমিক্যাল, বসুন্ধরা পেপার মিল, অ্যাডভেন্ট ফার্মা ও বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play