Skip to content
Latest stories

Stock news

তিন পরিচালকের পদত্যাগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানির পরিচালক পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্যমতে, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের পরিচালক মিসেস নাহিদ আক্তার ২৮ মার্চ, ২০২৩ তারিখ থেকে কোম্পানির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন।বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মাশি উদ দুজা পদত্যাগ করেছেন। কোম্পানিটির পরিচালনা পর্ষদ তার পদত্যাগ অনুমোদন করেছে। মাশি উদ দুজা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ১৫ মার্চ, ২০২৩ তারিখ থেকে অব্যাহতি পেয়েছেন।কোম্পানিটির পরিচালনা পর্ষদ মোঃ জয়নাল আবেদীন এফসিএকে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) হিসাবে নিয়োগ করেছেন। এ পদে তিনি ১৫ মার্চ, ২০২৩ তারিখ থেকে নিযুক্ত হয়েছেন।এছাড়াও ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের স্বাধীন পরিচালক মাহবুব মুস্তাফিজুর রহমান তার পদ থেকে অবিলম্বে পদত্যাগ করেছেন।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play