Stock news
তিন কোটি শেয়ার হস্তান্তর সম্পন্ন
শেয়ারবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংকের দুই উদ্যোক্তা পরিচালক ২ কোটি ৮৯ লাখ ৩৫ হাজার ৫০০টি শেয়ার নিজ পুত্র ও কন্যার নামে হস্তান্তর সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক মোঃ নজরুল ইসলাম মজুমদার তার কন্যা আনিকা ইসলামকে ৭৮ লাখ ৭৫ হাজার এবং অপর পরিচালক নাসরিন ইসলাম তার পুত্র ওয়ালিদ ইবনে ইসলামকে ১ কোটি ২৯ লাখ ৩ হাজার ও কন্যা আনিকা ইসলামকে ৮১ লাখ ৫৭ হাজার ৫০০টি শেয়ার আজ (১০ নভেম্বর) হস্তান্তর সম্পন্ন করেছেন।তারা গত ০৪ অক্টোবর শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছিলেন।