Skip to content
Latest stories

Stock news

তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে। প্রতিষ্ঠান তিনটি হচ্ছে ন্যাশনাল ফিড মিল, বেঙ্গল উইন্ডসর এবং হামিদ ফেব্রিক্স। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।ন্যাশনাল ফিড মিল: ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড এই রেটিং দিয়েছে। কোম্পানিটির দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘বিবিবি’ এবং স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-৩’। কোম্পানিটির ৩০ জুন, ২০২২ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত ব্যাংকের দায় এবং সম্পর্কিত গুণগত অন্যান্য প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।বেঙ্গল উইন্ডসর: ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড এই রেটিং দিয়েছে। কোম্পানিটির দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ-২’ এবং স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-২’। কোম্পানিটির ৩০ জুন, ২০২২ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ অক্টোবর ২০২২ পর্যন্ত ব্যাংকের দায় এবং সম্পর্কিত গুণগত অন্যান্য প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।হামিদ ফেব্রিক্স: ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড এই রেটিং দিয়েছে। কোম্পানিটির দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ-৩’ এবং স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-২’। কোম্পানিটির ৩০ জুন, ২০২২ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ অক্টোবর ২০২২ পর্যন্ত ব্যাংকের দায় এবং সম্পর্কিত গুণগত অন্যান্য প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play