Skip to content
Latest stories

Stock news

তিন ঘন্টায় লেনদেন ২৭২ কোটি টাকা

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স উত্থানে লেনদেন চলছে। তবে অন্য দুই ধরনের সূচক ডিএস৩০ ও ডিএসইএস সামান্য পতনে লেনদেন চলছে। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর ও ইউনিট অপরিবর্তিত রয়েছে। এদিন দুপুর ১টা ১৬মিনিটে পর্ষন্ত ডিএসইতে ২৭২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।ডিএসইএক্স সূচক দশমিক ৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১৫ দশমিক শূন্য ৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস দশমিক ২০ পয়েন্ট ও ডিএস৩০ সূচক দশমিক ৮৯ পয়েন্ট কমে যথাক্রমে ১ হাজার ৩৫৭ দশমিক ৫৪ পয়েন্টে এবং ২ হাজার ২১৭ দশমিক ৪৫ পয়েন্টে অবস্থান করেছে।লেনদেন হওয়া ২৯০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭৭টির। কমেছে ৮৩টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৩০টির। এসময় এডিএন টেলিকমের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এডিএন ২৪ কোটি ২৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ডেল্টা লাইফ, সী পার্ল বিচ, জেনেক্স ইনফোসিস, আমরা নেটওয়ার্ক, জেমিনি সী, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আল-হাজ্ব টেক্সটাইল, বেঙ্গল ইউন্ডসর এবং শাইনপুকুর সিরামিকের শেয়ার।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দুপুর ১টা ১৬মিনিটে ধরনের সূচক পতনে লেনদেন চলছে। এসময় সিএসইতে ৫ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play