Skip to content
Latest stories

Stock news

তিন বিমা কোম্পানির সর্বোচ্চ রিটার্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘এ’ক্যাটাগরীর কোম্পানিগুলোর মধ্যে গেলো সপ্তাহে সবচেয়ে বেশি বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছে তিন বিমা কোম্পানি। যে কারণে গত সপ্তাহে তিন কোম্পানির বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।সর্বোচ্চ রিটার্ন দেওয়া তিন কোম্পানির মধ্যে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।এই তিন বিমা কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি শেয়ারদর বেড়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ারদর ছিল ৯৭ টাকা ৪০ পয়সা। সপ্তাহশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১৭ টাকা ৪০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২০ টাকা বা ২০.৫৩ শতাংশ।এদিকে, সপ্তাহের শুরুতে গ্রগেসিভ লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ৭৭ টাকা ৫০ পয়সায়। সপ্তাহশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮৫ টাকা ৪০ পয়সায়। এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৭ টাকা ৯০ পয়সা বা ১০.১৯ শতাংশ।সপ্তাহের শুরুতে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ৫১ টাকা ৪০ পয়সায়। সপ্তাহশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৬ টাকা ৪০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৫ টাকা বা ৯.৭৩ শতাংশ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play