তিন বহুজাতিক কোম্পানির বিনিয়োগকারীদের মুখে হাঁসি

Date: 2022-09-17 07:29:47
তিন বহুজাতিক কোম্পানির বিনিয়োগকারীদের মুখে হাঁসি
দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক ১২টি কোম্পানির মধ্যে সপ্তাহের ব্যবধানে তিন কোম্পানির শেয়ারদর বেড়েছে। এতে করে এই আট কোম্পানির বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটেছে। একটি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত থেকে ফ্লোর প্রাইসে অবস্থান করছে। কোম্পানি তিনটির মধ্যে রয়েছে ইউনিলিভার কঞ্জুমার কেয়ার, লিন্ডে বিডি এবং বাটা সু লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিগুলোর সর্বশেষ সপ্তাহের শেয়ারদর ওঠানামার পরিসংখ্যান বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।ডিএসইর তথ্য অনুযায়ী, ইউনিলিভার কঞ্জুমার কেয়ারে ১১ সেপ্টেম্বর শেয়ার দর ছিল ২ হাজার ৯১৮ টাকা ৮০ পয়সা, যা বৃহস্পতিবার বেড়ে দাঁড়ায় ২ হাজার ৯৫৪ টাকা ৬০ পয়সায়। এ হিসাবে কোম্পানিটির দর বেড়েছে ১ দশমিক ২২ শতাংশ বা ৩৫ টাকা ৮০ পয়সা।বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের ১১ সেপ্টেম্বর শেয়ারদর ছিল ১ হাজার ৪২০ টাকা ৩০ পয়সা। যা বৃহস্পতিবার বেড়ে দাঁড়ায় ১ হাজার ৪২৯ টাকা ৭০ পয়সায়। এই হিসাবে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে দশমিক ৬৬ শতাংশ বা ৯ টাকা ৪০ পয়সায়।দেশের শীর্ষ পাদুকা কোম্পানি বাটা সুর শেয়ারদর ১১ সেপ্টেম্বর ছিল ৯৮৯ টাকা ৬০ পয়সা, যা বৃহস্পতিবার বেড়ে দাঁড়ায় ১০২৪ টাকা ২০ পয়সায়। এক সপ্তাহে কোম্পানিটির দর বেড়েছে ৩ দশমিক ৪৯ শতাংশ বা ৩৪ টাকা ৬০ পয়সা।

Share this news