Skip to content
Latest stories

Stock news

টানা ৪ বছর ধরে বিক্রি ও নিট মুনাফা কমছে

সর্বশেষ চার বছর ধরে টানা বিক্রি ও কর-পরবর্তী নিট মুনাফা নিম্নমুখী পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের। এ সময়ে প্রতি বছরই আগের বছরের তুলনায় কোম্পানিটির বিক্রি ও নিট মুনাফা কমেছে। এমনকি চলতি ২০২২-২৩ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির বিক্রি সামান্য বাড়লেও নিট মুনাফা কমতে দেখা গেছে। কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০১৮-১৯ হিসাব বছর থেকে টানা ব্যবসা কমতে দেখা গেছে ড্যাফোডিল কম্পিউটার্সের। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির বিক্রি হয়েছে ৬০ কোটি ১২ লাখ টাকা। আগের হিসাব বছরে এ বিক্রি ছিল ৬৯ কোটি ১ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির গ্রস মুনাফা হয়েছে ১৭ কোটি ৩৯ লাখ টাকা। আগের হিসাব বছরে এ মুনাফা ছিল ২৩ কোটি ১৭ লাখ টাকা। আর ২০১৮-১৯ হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৭ কোটি ৩৩ লাখ টাকা। আগের হিসাব বছরে নিট মুনাফা হয়েছিল ১০ কোটি ৯১ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরের ধারাবাহিকতায় পরের বছর অর্থাৎ ২০১৯-২০ হিসাব বছরে কোম্পানিটির বিক্রি আরো কমে হয়েছে ৫৫ কোটি ৯ লাখ টাকা। এ বছরে কোম্পানিটির গ্রস মুনাফা হয়েছে ১৫ কোটি ৬৯ লাখ টাকা। আর বিভিন্ন খরচ শেষে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪ কোটি ৫৫ লাখ টাকা। ২০২০-২১ হিসাব বছরে কোম্পানিটির বিক্রি আরো কমে হয়েছে ৪৮ কোটি ১৪ লাখ টাকা। এ বছর গ্রস মুনাফা হয়েছে ১৪ কোটি ১১ লাখ টাকা। আর বিভিন্ন খরচ শেষে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩ কোটি ৪৮ লাখ টাকা। সর্বশেষ ২০২১-২২ হিসাব বছরে কোম্পানিটির বিক্রি আগের বছরের তুলনায় ২ লাখ টাকা কমে হয়েছে ৪৮ কোটি ৩৫ লাখ টাকা। এ সময়ে কোম্পানিটির বিক্রি কমেছে শূন্য দশমিক ৪৩ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি গ্রস মুনাফা হয়েছে ১৩ কোটি ৮৮ লাখ টাকা। আগের বছরের তুলনায় সর্বশেষ বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা কমেছে ১৩ লাখ টাকা বা ৩ দশমিক ৮০ শতাংশ।এদিকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির বিক্রি হয়েছে ৯ কোটি ৬৪ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এ আয় ছিল ৯ কোটি ৪৫ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির বিক্রি সামান্য বাড়লেও কর-পরবর্তী নিট মুনাফা শূন্য দশমিক ৭২ শতাংশ কমে হয়েছে ৮৭ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির নিট মুনাফা ছিল ৮৮ লাখ টাকা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play