Skip to content
Latest stories

Stock news

তালিকাভুক্ত দুই কোম্পানির মুনাফা বেড়েছে

চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ভালো ব্যবসা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জেএমআই গ্রুপের দুই কোম্পানি জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড ও জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। এ সময়ে কোম্পানি দুটির কর-পরবর্তী নিট মুনাফা উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। কোম্পানি দুটির সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।জেএমআই সিরিঞ্জেস: চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১ কোটি ৯৫ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ১ কোটি ৮৯ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৬ লাখ টাকা বা ৩ দশমিক ১৪ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৮ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮৬ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২৫ টাকা ১৩ পয়সা।৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩৬ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করেছে জেএমআই সিরিঞ্জেসের পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ২১ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ১৪ নভেম্বর।২০২১-২২ হিসাব বছরে জেএমআই সিরিঞ্জেসের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১০ কোটি ৬ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮ কোটি ৯১ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা বা ১২ দশমিক ৮৯ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৫৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৩ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১২৪ টাকা ২৫ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১২২ টাকা ৭০ পয়সায়।জেএমআই হসপিটাল: চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬ কোটি ৬৫ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ৫ কোটি ৭২ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৯ লাখ টাকা বা ১৬ দশমিক ৩১ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৩ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ৬৪ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩১ টাকা ৪৯ পয়সায়।৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে জেএমআই হসপিটালের পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী বছরের ১২ জানুয়ারি ভার্চুয়াল মাধ্যমে এজিএম আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে এ বছরের ৩০ নভেম্বর।২০২১-২২ হিসাব বছরে জেএমআই হসপিটালের ইপিএস হয়েছে ৩ টাকা ২৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৫০ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৩৮ টাকা ৮৪ পয়সায়। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩১ টাকা ৪৯ পয়সায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play