Skip to content
Latest stories

Stock news

স্বল্প মূলধনী কোম্পানির দাপটে ঘুরে দাঁড়ালো শেয়ারবাজার

শেয়ারবাজারে তালিকাভুক্ত স্বল্প মূলধনী কোম্পানিগুলোর দাপটে আজ বুধবার (০৮ ফেব্রুয়ারি) লেনদেনের পাশাপাশি বেড়েছে সূচক। বেশ কিছুদিন ঝিমিয়ে চলা কোম্পানিগুলোর শেয়ারের এমন তেজিভাব বাজারকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়ক হিসেবে কাজ করছে বলে মনে করছেন শেয়ারবাজার সংশ্লিষ্টরা।বিনিয়োগকারীরা বলছেন, এর আগেও স্বল্প মূলধনী কোম্পানিগুলোর উত্থানে শেয়ারবাজার ছিল বেশ জমজমাট। নতুন করে আবারও স্বল্প মূলধনী কোম্পানিগুলোর উত্থানে বাজার নতুনভাবে গতি পাবে। দীর্ঘদিন মন্দা থাকা শেয়ারবাজার আবারও উত্থানে ফিরবে এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।বুধবারের শেয়ারবাজার পর্যালোচনা:আজ ডিএসইতে ৭৪৮ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১৯৫ কোটি ২৫ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৫৫৩ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।ডিএসই প্রধান সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৯৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৪১ পয়েন্টে। ডিএসইতে ৩৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭২টির।অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিচ সূচক সিএএসপিআই ২৬ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ২০ কোটি ৬ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play