Skip to content
Latest stories

Stock news

স্বচ্ছ ও বেগবান শেয়ারবাজারের জন্য সিকিউরিটিজ আইনের প্রয়োগ গুরুত্তপূর্ণ

সিকিউরিটিজ প্রশিক্ষন আইন সম্পর্কে একজন সংশ্লিষ্ট কর্মকর্তাকে নিয়মিত নতুন আইনের বিষয়ে সময়মত জ্ঞাত থাকতে সহায়তা করে। একটি স্বচ্ছ ও বেগবান শেয়ারবাজারের জন্য যথাযথ সিকিউরিটিজ আইনের জ্ঞান অর্জন ও প্রয়োগের গুরুত্তপূর্ণ বলে মনে করেন চিটাগাং স্টক এক্সচেঞ্জের (সিএসই) চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) মোহাম্মদ মাহাদি হাসান।১২ ও ১৩ মার্চ চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) যথাক্রমে তার ঢাকা, সিলেট এবং চট্টগ্রামস্থ ট্রেক হোল্ডার কোম্পানিজ-এর কমপ্লায়েন্স অফিসারদের জন্য অনলাইনে সিকিউরিটিজ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সমাপনি বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রশিক্ষন পরিচালনা করেন ইন্সপেকশন এন্ড এনফোর্সমেন্ট বিভাগের কর্মকর্তা জাহিদ উদ্দিন আহমেদ ও মিস কঙ্কা নন্দী । অনুষ্ঠানটি পরিচালনা করেন সিএসই-র ট্রেনিং এন্ড এওয়ারনেস বিভাগের প্রধান এম সাদেক আহমেদ।অনুষ্ঠানে প্রশিক্ষকবৃন্দ সিকিউরিটিজ আইনের যাবতীয় বিষয়গুলো নিয়ে তাদের উপস্থাপনা প্রদান করেন । আইনের সাম্প্রতিক পরিবর্তন, পরিবর্ধন এবং সঠিক পদ্ধতি অবলম্বন করে রিপোর্ট তৈরি করার বিষয়ে তারা আইনের সংশ্লিষ্ট ব্যাখ্যা প্রদান করেন । এছাড়াও বিভিন্ন রিপোর্ট তৈরি করতে গিয়ে প্রতিনিয়ত যে ধরনের ভুল হওয়ার সম্ভাবনা থাকে সে বিষয়ে বিস্তারিত স্বচ্ছ ধারনা দেয়া হয়।দু’দিনের উক্ত অনুষ্ঠানে সিএসই-র ঢাকা, সিলেট ও চট্টগ্রাম ভিত্তিক প্রায় শতাধিক ব্রোকারেজ হাউসের প্রায় দু’শতাধিক অথরাইজড রেপ্রেজেনটেটিভ ও কমপ্লায়েন্স অফিসারেরা যোগদান করেন। অনুষ্ঠানটির প্রশ্নোত্তর পর্বে তারা প্রতিনিয়ত যে সকল সমস্যার মুখোমুখি হন সেগুলির সমাধান গ্রহন করেন । অনুষ্ঠানটি খুবই ফলপ্রসূ ও সময়োপযোগী হয়েছে বলে অংশগ্রহণকারীরা অভিমত পোষণ করেন । তারা এ ধরনের অনুষ্ঠান নিয়মিত বিরতিতে আয়োজন করার জন্য সিএসই -এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে অনুরোধ করেন।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play