Skip to content
Latest stories

Stock news

সূচকের উত্থানেও লেনদেন ফের ২০০ কোটির ঘরে

সপ্তাহের শেষ কর্মদিবস (বৃহস্পতিবার) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেন কমে ২০০ কোটির ঘরে এসেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।আজ ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৪৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৪ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০৪ পয়েন্টে।বৃহস্পতিবার ডিএসইতে ৩৪০ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের তুলনায় ৮৪ কোটি ৭৮ লাখ টাকা কম। গত ০৮ নভেম্বর ডিএসইতে ২৯৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩০৯টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ৩০টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৩টির।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play