Skip to content
Latest stories

Stock news

সূচকের উত্থানেও কমেছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে টাকার অংকে শেয়ার লেনদেনের পরিমাণ কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জের দেওয়া তথ্য মতে, বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ডিএসইতে ১ হাজার ২৪২ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিনের তুলনায় আজ ডিএসইতে ৬৫ কোটি টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ১ হাজার ৩০৭ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।আজ ডিএসই’র প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৭ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ৫১৫ পয়েন্টে।অপর দুই সূচকের মধ্যে শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ১২ পয়েন্ট ও বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএস৩০’ ১৩ পয়েন্ট বেড়েছে।বৃহস্পতিবার ডিএসইতে ৩৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ১০৭টির। বাকি ১৪১টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত রয়েছে ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play