Skip to content
Latest stories

Stock news

সূচকের উত্থানেও ১৯ মাসের সর্বনিম্ন লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে টাকার অংকে লেনদেনের পরিমাণ নেমে এসেছে ২০০ কোটির ঘরে, যা গত ১৯ মাসের মধ্যে সর্বনিম্ন।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, মঙ্গলবার (৬ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২২৯ পয়েন্টে। শরীয়াহ সূচক ডিএসইএস ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৪ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০৫ পয়েন্টে দাঁড়িয়েছে।আজ ডিএসইতে ২৭১ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত ১৯ মাসের মধ্যে এটি সর্বনিম্ন লেনদেন। এর আগে গত বছরের (২০২১) ৫ এপ্রিল এক্সচেঞ্জটিতে ২৩৬ কোটি ৬০ লাখ টাকার লেনদেন হয়েছিল।এদিন লেনদেন হওয়া ৩৫৭ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫০ টির, কমেছে ২৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৮ টি কোম্পানির।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play