Skip to content
Latest stories

Stock news

সূচকের উত্থানে শুরু হয়েছে লেনদেন

আজ ২৩ নভেম্বর, বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শুরু করেছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল সাড়ে ১০ টায় ডিএসইতে ৯৯ কোটি ১৬ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।এ সময়ের বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৩৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.৩৬ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১ হাজার ৩৫৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯০ পয়েন্টে।ডিএসইতে ১৯১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৫৮ টির, কমেছে ২৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ১১০ টির।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play