Skip to content
Latest stories

Stock news

সূচকের উত্থানে লেনদেনে পিছুটান

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) আজ সূচকের নামমাত্র উত্থান হয়েছে। সূচকের উত্থানের দিনে কমেছে টাকার পরিমাণে লেনদেন। অন্যদিকে, সিএসইতে সূচকের মিশ্রতায় লেনদেন কমেছে। উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।মঙ্গলবারের শেয়ারবাজার পর্যালোচনা:আজ ডিএসইতে ৫৫৩ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের থেকেও ২৭ কোটি ৬১ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ৫৮০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।আজ ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৩৪ পয়েন্টে।আজ ডিএসইতে ৩৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৯টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৮টির।অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিচ সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ৬ কোটি ১৫ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগেরকার্যদিবসসোমবার৭কোটি৩০লাখটাকারশেয়ারলেনদেনহয়েছিল।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play